শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা। নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ বৃত্তি পরীক্ষাটি শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৭১ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা নিয়ন্ত্রক এসএম রফিকুল ইসলাম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান ও আবু খালিদ বাবলু মাষ্টার জানান আগামী ৩১ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শ্রেণির একজনকে গোল্ড মেডেল, অন্যান্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সার্টিফিকেট এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য, এই বৃত্তি পরীক্ষাটি প্রথম চালু হয় ১৯৯০ সালে চর চতিলা আলিম মাদ্রাসায়। আমরা কতিপয় সংঘের উদ্যোগে শুধুমাত্র তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে ডা. রফিকুল ইসলামের পিতার নামানুসারে এর নামকরণ করা হয় এবং নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।

ভোরের আকাশ/জাআ

টাঙ্গাইলগোপালপুর

শেয়ার করুন: