শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা
সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা যায়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখা কার্যালয়ের নিচতলায় রাতে মশাল ও কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। 

একপর্যায়ে ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। পরে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন তাঁরা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, রাতে নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় জানালা দিয়ে নিচের দিক থেকে ধোঁয়া আসতে দেখে দ্রুত নিচে নেমে আগুন জ্বলতে দেখেন। 

পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: