শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর উত্তেজিত জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগে পুলিশ ফাঁড়ি ও বিশ্বরোড মোড়ে পুলিশ বক্স পরিদর্শন করেন। এ সময় হামলা-অগ্নিসংযোগে উস্কানিদাতাদের খুঁজে বের করার দাবি জানান তিনি। হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি তার নির্বাচনী এলাকার মধ্যে।

পরিদর্শন শেষে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, হাদির মৃত্যুর সংবাদের পর ঢাকাতেও নাশকতা করা হয়েছে। এসব নাশকতার পেছনে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত আছে কী-না তা খতিয়ে দেখতে হবে। উসকানিদাতাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন জায়গায় মব তৈরি করা হচ্ছে। এটা নিয়ন্ত্রন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র দেয়া হয়েছে চেহারা দেখানো জন্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য।

গত শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

 

 

চাঁপাইনবাবগঞ্জহারুনুর রশীদ

শেয়ার করুন: