শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেই যমজ তিন নবজাতকের পাশে দাঁড়ালেন ডা. তন্ময় বিশ্বাস

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সেই যমজ তিন নবজাতকের পাশে দাঁড়ালেন ডা. তন্ময় বিশ্বাস
সেই যমজ তিন নবজাতকের পাশে দাঁড়ালেন ডা. তন্ময় বিশ্বাস

মনিরামপুরে 'যমজ তিন পুত্র সন্তানের দুধ কিনতে গিয়ে দিশেহারা বাবা-মা' শিরোনামে সংবাদ প্রকাশের পর দরিদ্র অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন মনিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের কৃতি সন্তান ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সাবেক কর্মকর্তা ডাঃ তন্ময় কুমার বিশ্বাস। গতকাল বুধবার বিকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে বাবলুর রহমানের বাড়ীতে যান তিনি।  

এ সময় তিনি গৃহবধূ ডলি খাতুনের কোলে থাকা সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া যমজ তিন নবজাতকের শারীরিক খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি নবজাতকদের জন্য গুড়া দুধ কেনার জন্য নগদ অর্থ ও নতুন জামাকাপড় প্রদান করেন এবং ভবিষ্যতে যে কোন চিকিৎসার প্রয়োজনে তিন নবজাতকের দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন।

অসহায় দরিদ্র দম্পতির পাশে এসে মানবিকতার পরিচয় দেওয়ায় তাৎক্ষনিকভাবে গৃহবধু ডলি খাতুন অত্যন্ত খুশিভরে ডাঃ তন্ময় বিশ্বাসকে দোয়া-আর্শিবাদ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/এসএইচ

ডা. তন্ময় বিশ্বাসমানবিক চিকিৎসকমনিরামপুর

শেয়ার করুন: