শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে আ. লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনু গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে আ. লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনু গ্রেপ্তার
সুনামগঞ্জে আ. লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনু গ্রেপ্তার

সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা ও নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৩ টার দিকে ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ও সদর থানা এলাকায় দ্রুত বিচার ট্রাইবুনালে দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

তিনি আরও জানান, গত বছরের ২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করা হলে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

আনোয়ার ওই মামলার আসামি। এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার আন্দোলনে হামলায় ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এই ইউপি চেয়ারম্যান।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: