শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাশকতা রোধে আমিন বাজারে পুলিশের চেকপোস্ট

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামীকাল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে ঘিরে রাজধানীর প্রবেশ পথে সাভারের আমিন বাজারে পুলিশের চেকপোস্ট বসিয়েছে তল্লাশি করা হচ্ছে। এ সময় নাশকতা রোধে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ঢাকামুখি লেনে এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সাভার মডেল থানা পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান দিনের তুলায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের ঢাকামুখি লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে।

এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে৷ জনগণের স্বার্থে সড়কে তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভোরের আকাশ/এসএইচ

পুলিশের চেকপোস্ট

শেয়ার করুন: