শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
জামামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের কাচারীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব।

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।”

এদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মেলান্দহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: