শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা খুলনাস্থ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা খুলনা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা বিষয়ে নবনিযুক্ত পুলিশ কমিশনারের নিকট গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক মতামত উপস্থাপন করেন।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে পুলিশ কমিশনার বলেন, পুলিশের কার্যক্রম ও সেবার তথ্য সাধারণ মানুষের কাছে যথাযথ ও স্বচ্ছভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের গঠনমূলক মতামত ও পর্যবেক্ষণ পুলিশের কাজকে আরও সুসংগঠিত, গতিশীল এবং জনবান্ধব করতে সহায়ক হবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইনানুগ সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে গণমাধ্যম ও পুলিশের মধ্যে সমন্বিত সহযোগিতা একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ
 

মতবিনিময়কেএমপি

শেয়ার করুন: