শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

সিরাজদিখানে শ্রম বিক্রির হাট, জীবিকার তাগিদে বিক্রি হয় ঘামঝরা শ্রম

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজদিখানে শ্রম বিক্রির হাট, জীবিকার তাগিদে বিক্রি হয় ঘামঝরা শ্রম
সিরাজদিখানে শ্রম বিক্রির হাট, জীবিকার তাগিদে বিক্রি হয় ঘামঝরা শ্রম

রাজধানীর নিকটবর্তী মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা আলুচাষের জন্য বিখ্যাত।  

এই উপজেলার ১৪টি ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে কার্তিক মাসের শেষ দিক থেকে আলুর আবাদ শুরু হয়। সিরাজদিখানে আলু বপন,পরিচর্যা,উত্তোলন এবং হিমাগারে রাখা পর্যন্ত  পর্যন্ত শ্রমিকের চাহিদা বেড়ে যায় অনেক গুন। দেশের গাইবান্ধা, রৌমারি,রংপুর,পাবনা,দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জীবিকার তাগিদে শ্রমিকরা ছুটে আসেন।

আলু চাষকে কেন্দ্র করে এই সময়ে উপজেলার বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় যেন শ্রম বিক্রির হাট বসে। সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এসব স্থানে জমায়েত হন ক্ষেতে কাজ করতে ইচ্ছুক শ্রমিকরা। সেখানে শ্রমিক নিতে আসেন আলুচাষি ও জমির মালিকরা। রীতিমতো দরকষাকষি করে কেনাবেচা হয় মানুষের শ্রম।

সামান্য সময়ের জন্য এমন ‘হাট’ বসে উপজেলারঢাকা-মাওয়া  মহাসড়কের  নিমতলা ও ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা, বালুচর বাজারসহ আরও কয়েকটি স্থানে।

সম্প্রতি ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় গিয়ে দেখা গেল শ্রম বিক্রির অন্যরকম ‘হাটের’ চিত্র। ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা। দেখা গেল রাস্তার পাশে অসংখ্য পুরুষের জটলা। কেউ দাঁড়িয়ে গল্প করছেন, কেউবা রাস্তার ওপরই বসে আছেন। তারা পেশায় শ্রমিক বা দিনমজুর। কাজের খোঁজে সেখানে অপেক্ষা করছেন তারা। এর মধ্যেই দেখা গেল ছোট ছোট জটলা করে কয়েকজন কথা বলছেন। কাছে গিয়ে দেখা গেল ক্ষেতে আলুর বীজ রোপণের জন্য শ্রমিক নিতে এসেছেন চাষিরা। পারিশ্রমিক নিয়ে দরদাম চলছে। দিন বা মাস চুক্তিতে শ্রমিক নেওয়া হবে। দরকষাকষি হয় দিন অনুযায়ী।

আলু রোপণের মৌসুম শুরু হলে দেশের বিভিন্ন জেলা থেকে সিরাজদীখানে আসেন শ্রমিকরা। প্রতিদিন সকালে তাদের অনেককে উপজেলার বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সরঞ্জাম নিয়ে জমায়েত হতে দেখা যায়। কৃষক বা জমির মালিকের সঙ্গে মজুরি নিয়ে চলে দরকষাকষি। দরদামে পোষালে সেখান থেকেই কেউ সাত দিনের জন্য, কেউ এক মাসের জন্য, আবার কেউ আরও বেশি দিনের জন্য কাজ করার চুক্তিতে কৃষকের সঙ্গে চলে যান।

স্থানীয়রা জানান, সিরাজদিখানে আলুর জমি প্রস্তুত করা, আলু বপন, পরিচর্যা, উত্তোলন এবং হিমাগারে রাখা পর্যন্ত শ্রমিকের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয় শ্রমিক দিয়ে সে চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তখন জীবিকার তাগিদে দেশের উত্তরবঙ্গ থেকে শ্রমিকরা ছুটে আসেন সিরাজদীখানে। আলু রোপণ মৌসুমে তারা এ উপজেলার বিভিন্ন জনপদে লম্বা সময়ের জন্য অবস্থান করেন।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থেকে আসা শ্রমিক রফিকুল ইসলাম  ( ৪৫) বলেন, ‘বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে কোন কাজকর্ম নেই। তাই কাজের জন্য এই এলাকায় ছুটে এসেছি আমরা ৬ জন। এক আলু চাষীর সাথে কথা হয়েছে  । তিনি এক মাসের জন্য আমাদের নেবেন। থাকা-খাওয়াসহ দৈনিক ৬০০ টাকা করে (পারিশ্রমিক) দেবেন বলেছেন।

রৌমারী থেকে আসা সুজন মিয়া (৪৮) বলেন, আমি কয়েক বছর ধরেই এ সময় সিরাজদীখানে আসি। এবার আমরা ১০ জন এসেছি। চারজন কাজ পেয়ে গেছে। আমরা ছয়জন এখনও পাইনি।

লতব্দীর আলুচাষি মাহবুব হোসেন রন্টু বলেন, আমাদের এলাকায় আগের মতো আর শ্রমের জন্য মানুষ পাওয়া যায় না। যাও দু-একজন আছেন তাদের কদর বেশি। তাই বাধ্য হয়েই নিমতলা থেকে ১০ শ্রমিক নিতে এসেছি।

রশুনিয়ার আলুচাষী ইসমাইল মিয়া জানান, ‘একজন শ্রমিক প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মজুরি পান। ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা থেকে অলু বপনের জন্য  ৬ জন শ্রমিক ক্রয় করেছি। থাকা খাওয়া সহ দিনপ্রতি ৫৫০ টাকা করে প্রত্যেককে দিতে হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম  বলেন, আলুর জন্য বিখ্যাত সিরাজদীখান উপজেলা। গেলো বছর সিরাজদদিখানে ৮ হাজার ৯৫৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। এ বছর প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর লক্ষমাত্রা ধরা হয়েছে। আলু আবাদের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়।  প্রতিবছরই আলুচাষের মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসে। প্রতিদিন সকালে সিারাজদীখানে কয়েকটি স্পটে শ্রমিক বেচা কোনার এমন দৃশ্য দেখা যায়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: