শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট, গ্রেপ্তার ও শাস্তির দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।

রবিবার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান বলেন, বহিষ্কৃত শিবির নেতা মুনতাসির মেহেদী হাসান ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা প্রতিহিংসামূলকভাবে আমার ওপর হামলা চালায়। 

ছাত্ররাজনীতিতে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আমার ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

আরও পড়ুন

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন আলী আলম, সিরাজগঞ্জ ছাত্রদলের সহ-সভাপতি, আরিফ ইসলাম সাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ র.ই

গ্রেপ্তার দাবিতে মানববন্ধনরায়হান

শেয়ার করুন: