শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরীক্ষার হলে মোবাইলসহ ধরা, কক্ষ পরিদর্শক বহিষ্কার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় মাওলানা মোঃ রাসেদুল ইসলাম নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) আমতলী সরকারি কলেজে মাদ্রাসা কেন্দ্রে আলিম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রাসেদুল ইসলাম কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন।  দায়িত্ব পালনরত অবস্থায় তিনি স্মার্ট ফোনসহ কক্ষে প্রবেশ করেন।  বিষয়টি টের পেয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করেন।

মাদ্রাসা কেন্দ্রের সচিব মাওলানা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার সময় একজন কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং বহিষ্কৃত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ পাঠানো হবে।

ভোরের আকাশ/জাআ

পরিদর্শক বহিষ্কারআমতলী

শেয়ার করুন: