শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাষা শহীদদের স্বরণে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সকালে জেলার সখিপুর উপজলার হাতিবান্ধা গ্রামের তালিমঘরে দিনব্যাপী " ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প" এর উদ্বোধন করেন ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ।

সখিপুর ছাড়াও রোগীদর ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে টাঙ্গাইল ও এর পার্শ্ববর্তী  অঞ্চলের দরিদ্র গ্রামবাসীগণের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার জন রোগীর নিবন্ধন ও প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্ত ও প্রস্রাব পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করে মেডিকেল ক্যাম্পের ১০ দিন আগে থেকে অর্থাৎ ১১ থেকে ২০ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারির দিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ সহ প্রায় অর্ধশতাধিক চিকিৎসক, দিনব্যাপী রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। এ ছাড়াও ২৫০ এর অধিক চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচনমূল্য ওষুধ সরবরাহ ও প্রায় তিনশ’রোগীর চোখের ছানি অপারশন ও লেন্স জন্য প্রাথমিকভাব বাছাই করে আয়োজকরা।

এদিকে দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি "স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা” শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ক্যাম্পসের প্রকাশনা "প্রয়াস-২২" এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় কিডনি বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পসের সভাপতি কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদ।

ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ বলেন, কিডনি রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে কিডনি রোগের হার উন্নত দেশের চেয়ে বেশি।

বাংলাদেশে প্রায় তিন কোটি ৮০ লক্ষ লোক কোন না কোন ভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় ৫ জন লোক মৃত্যুবরণ করছে। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগীরা বুঝতেই পারেনা যে সে কিডনি রোগে আক্রান্ত। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

ফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন: