শ্রীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় মাওনা চৌরাস্তাস্থিত বিদ্যালয় অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ’র সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান।

প্রধান অতিথি তার বক্তব্যে ডা. বাচ্চু বলেন, “একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারে।” এ সময় তিনি বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়টিও তুলে ধরেন।
অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “আমাদের প্রতিষ্ঠানে শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”এসময় প্রতিষ্ঠানের অভিভাবক, ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/তা.কা