শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর বিশুদ্ধতা 'রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ'- এই প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দুর্নীতির বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জীবননগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জীবননগর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল-আমীন।

জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহীনুর হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাব, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধ করতে যার যার জায়গা থেকে কাজ করার জন্য বলেন।এই বিষয়ে আগে নিজেরা সচেতন থেকে তারপর অন্যদেরকে সচেতন করার পরামর্শ দেন। দুর্নীতি প্রতিরোধ করতে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসজীবননগরদুর্নীতিবিরোধী

শেয়ার করুন: