শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা কাব হলিডে

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ জুন) জেলা স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার কাব স্কাউট সদস্য ও ইউনিট লিডাররা অংশ নেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আয়োজনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম এবং জেলা সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান।

এবারের কাব হলিডেতে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার রফিকুল ইসলাম রুমি (এএলটি)। 

আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলা থেকে ৩০টি কাব স্কাউট ইউনিটের ১৮০ জন কাব সদস্য এবং ৩০ জন ইউনিট লিডার এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কাব স্কাউটিং শিশুদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতেও এ কার্যক্রম কার্যকর অবদান রাখে।

আরও পড়ুন

গাংনীতে আগুনে হার্ডওয়্যার দোকান পুড়ে ছাই

দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, দলভিত্তিক কাজ, সৃজনশীল প্রতিযোগিতা ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন রাখা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী কাব স্কাউটদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ভোরের আকাশ/ র.ই



 

আলমগীর হোসেনস্কাউটস

শেয়ার করুন: