শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে জুয়েলারি দোকানে ডাকাতি : আরও ২ জন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জেলার পাঁচবিবি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে মন্ডল জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর ডিমলা থানার তিতপাড়া এলাকার আব্দুল করিম (৩৪) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার বিষ্ণুপুর এলাকার রফিকুল ইসলাম রফিক (৪০)। আব্দুল করিম ঢাকার সাভার এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি- ভোরে পাঁচবিবি বাজারের স্টেশন রোডের মন্ডল জুয়েলার্সে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল মাইক্রোবাসযোগে এসে প্রথমে নৈশপ্রহরী ভুট্টু হোসেনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর দোকানের সিন্দুকটি রাস্তায় বের করে এনে ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা হলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেন পুলিশ।

ওসি আসাদুজ্জামান বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। তবে মূল হোতারা এখনো পতালক আছেন। তাদেরকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছেন।

তিনি বলেন, আব্দুল করিমকে ঢাকার সাভার ও রফিকুলকে মানিকগঞ্জ থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লুণ্ঠিত স্বর্ণালংকারে কিছু তাদের কাছ থেকে উদ্ধার করা গেছে বলেও জানান এই কর্মকর্তা।

ভোরের আকাশ/আ.র
 

জুয়েলারি দোকানে ডাকাতি

শেয়ার করুন: