শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু: জামালপুরে শোকের ছায়া

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া তরুণ জামিল আহমেদ লিমনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি গ্রামে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ থাকার ১০ দিন পর তাঁর মরদেহ উদ্ধারের খবর পৌঁছাতেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন জহুরুল হকের বড় ছেলে। পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বড় হলেও গ্রামের বাড়ির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল।

জানা গেছে, জামিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। পরিবারের আশা-ভরসার কেন্দ্র ছিলেন তিনি। তাঁর এমন অকাল মৃত্যুতে স্বপ্নভঙ্গের বেদনায় ভেঙে পড়েছে পরিবার।

শনিবার(২৫ এপ্রিল) দুপুরে মহিষবাথান গ্রামে গিয়ে দেখা যায়, শোকাহত স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে বাড়ির পরিবেশ ভারাক্রান্ত। চারদিকে শুধুই কান্না আর নীরবতা। অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না, এমন পরিণতি হতে পারে প্রাণবন্ত এই তরুণের।

জামিলের বাবা জহুরুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছোট ভাই জোবায়ের হোসেনসহ পরিবারের সবাই এখন গভীর শোকে নিমজ্জিত। তবে ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা বাড়িতে নেই—ঘরে তালা ঝুলতে দেখা গেছে।

স্বজনদের দাবি, জামিলের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদ্‌ঘাটন করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁরা অপেক্ষা করছেন, প্রিয় সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য।

ভোরের আকাশ/ এনউব
 

শোকের ছায়া

শেয়ার করুন: