শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ডাকাতের বাড়িতে অভিযান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেকনাফে ডাকাতের বাড়িতে অভিযান
টেকনাফে ডাকাতের বাড়িতে অভিযান

কক্সবাজারের টেকনাফে হারুন ডাকাতের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় ৩০ লাখ টাকা, দেশীয় অস্ত্র, স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা এলাকার চিহ্নিত হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এই অভিযানে হারুন বা বাড়িতে কাউকে পাওয়া না গেলেও সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড জব্দ করা হয়।

পরে জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: