শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: এসকেভেটর আটক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি )সকাল ১১টার সময় উপজেলার টোক ইউনিয়নের বড়চালা গ্রামের 'খুদির বাড়ি' নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এসকেভেটর (ভেকু মেশিন) আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বড়চালা এলাকায় কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্রটি জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষি জমি এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, নিয়মিত এ ধরনের অভিযান চললে ফসলি জমি রক্ষা পাবে এবং মাটিকাটা চক্রের দৌরাত্ম্য কমবে।

ভোরের আকাশ/নি. ব

অভিযান

শেয়ার করুন: