শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির জেন্ডার ডায়ালগ কর্মশালা

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির "সমান আওয়াজ" প্রকল্পের উদ্যোগে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা।

গত সোমবার ও গতকাল মঙ্গলবার ১৩ ও ১৪ জুলাই ২০২৬: খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর "সমান আওয়াজ" প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা-এর সহযোগিতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুই দিনব্যাপী জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্দেশ্য ছিল জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, নারীর নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় শাসনব্যবস্থা বিষয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে সংলাপ, পারস্পরিক শিক্ষা এবং সহযোগিতা বৃদ্ধি করা।

দুই দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)-এর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডারভিত্তিক বৈষম্য, ইন্টারসেকশনালিটি, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, ইতিবাচক সামাজিক পরিবর্তনে গণমাধ্যম ও যুবসমাজের ভ‚মিকা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এবং সমাজে বিদ্যমান সকল ধরনের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারবে।"তিনি আরও বলেন, "একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, গণমাধ্যম, যুবসমাজ, সুশীল সমাজ এবং সকল নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হলেই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।"

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে জেন্ডার-সংবেদনশীল উদ্যোগ বাস্তবায়ন, নারীর নেতৃত্ব বিকাশ, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীকে জরুরি ডেকে নিলেন প্রধানমন্ত্রী

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, যুবসমাজ, সিভিল সোসাইটি এবং কমিউনিটির মধ্যে সমন্বয় আরও জোরদার হবে, যা নারী নেতৃত্ব, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রতিষ্ঠায় কার্যকর ভ‚মিকা রাখবে।

আয়োজনে: খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-সমান আওয়াজ প্রকল্প,সহযোগিতায়: কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা । দুই দিন ব্যাপী কর্মশালায় সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের নারীর অধিকার বিষয় সহ বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা শেষে গতকাল মঙ্গলবার দুই দিন ব্যাপী কর্মশালার সমাপ্ত ঘোষণা করেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন।

ভোরের আকাশ/এনউব

ডায়ালগ কর্মশালা

শেয়ার করুন: