শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে দুই শতাধিক প্রতিমা নিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে ব্যাপকভাবে।একটি মন্দিরে দুই শতাধিক প্রতিমা বিগ্রহ তৈরি করে শ্রীশ্রী দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গোৎসব শুরু হবে বলে আয়োজকরা জানান। মন্দির কমিটি নিরাপত্তার জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্দির কমিটি জানান, দুর্গা প্রতিমাসহ দুইশটি বিগ্রহ তৈরি করেছেন চন্ডিভিটায় সার্বজনীন কর্তৃপক্ষ। এ বছর দ্বিগুণ আয়োজন করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানান। 

চিতলমারী উপজেলার চরবানিয়ারী পশ্চিম পাড়া গ্রামে এই চন্ডিভিটা সার্বজনীন দুর্গা মন্দিরটি অবস্থিত। 

মন্দির কমিটির সভাপতি দেবাশীষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খোকন বালা জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে এখন তারা চিন্তিত। পূজার ব্যান্ডেলসহ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে। চন্ডিচরণ মধ্যম ভিটাটি স্থাপিত চন্ডিভিটা সার্বজনীন নামে প্রায় ৬৪ বছর আগে থেকে এই দুর্গাপূজা শুরু হয়। বাগেরহাটের একাত্তরে মুক্তা অঞ্চল চিতলমারী দশমহল এই মন্দিরে অবস্থান।

মন্দির কমিটির উপদেষ্টা মোংলা বন্দর পরিচালক ও যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ জানান, চন্ডিভিটায় শ্রী শ্রী দুর্গাপূজা গতবারের ন্যায় এবারেও আমরা সেভাবে আয়োজন করেছি বৃহৎ পরিচয়ে এই পূজা।গতবার থেকে প্রতিমার সংখ্যা বেড়েছে প্রায় দুই শতাধিক বিগ্রহসহ আয়োজন করা হয়েছে। সারা দেশের ন্যায় এবারও আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে এ পূজাটি অনুষ্ঠিত হবে এবং যারা দর্শনার্থী তাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখনই। পূজার সময় যেন তারা আমাদের এখানে আসে প্রতিমা দর্শন করতে। এবারও আমরা আশা করছি  লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হবে।আর আইনশৃঙ্খলা দিক থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আমাদের ভলানটিয়ার বাহিনী থাকবে, সিসি ক্যামেরা থাকবে চারিদিকে, সেই সাথে মোবাইল কোর্ট এর ব্যবস্থা থাকবে।আমরা সবার উপস্থিতি কামনা করছি। 

ভাস্কর কিশোর বিশ্বাস জানান, ১৭১টি দেবী তৈরি করা হয়েছে। আমার হাতে আমার সহকর্মী আছে ৫জন।আমি এই কাজের প্রধান ভাস্কর। আগামী ২৫  সেপ্টেম্বর মাস এই প্রতিমার কাজ শেষ। 

ভোরের আকাশ/মো.আ.

সনাতন ধর্মাবলম্বীদুর্গাপূজাবাগেরহাট

শেয়ার করুন: