ফেনীর রাথীর দুরান্ত শৈশব কে ফিরে দেবে?

ফেনীতে চিন্তা করেন এদেশে বিনা অপরাধে একটা বাচ্চার রঙিন দুরান্ত শৈশব কেটে গেছে কারাগারে। আজকে আলোচিত সেই নুসরাত হত্যা মামলার চুডান্ত রায় দিয়েছে, ২ ফাসি ৪ যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দিয়েছে। যে ১০ জনকে খালাস দিয়েছে তারা নিরপরাধ বলেই তো'খালাস দিয়েছে। তাহলে কেন তাদের জীবন থেকে এত গুলো বছর শেষ করে দেওয়া হয়েছে। কেন তাদের জীবনকে নরক বানিয়ে দেওয়া হয়েছে, এই দ্বায় কার ?
একটা মামলার রায় হতে কেন এত গুলো বছর লেগে যাবে ? নুসরাত হ-ত্যা মামলার আসামী কামরুন নাহার মণি, ঘটনার সেই সময় সে সন্তান সম্ভবা ছিল। মণির স্বামী রাশেদুল আলম খান, কি না করেছেন স্ত্রী আর অনাগত সন্তানকে বাঁচানোর। একসময় জেলেই মণি সন্তান জন্ম দিলেন। সেই সন্তানের বয়স এখন ৬ বছরের বেশি। মায়ের সাথে কারাগারেই তার শৈশব কেটে গেছে। এই জীবনে কি আর পেলো বাচ্চাটি ? জন্মই যেন আজন্ম পাপ।
আজকে আদালতের রায়ে মণি খালাস পেল। সাথে তার সন্তানও মুক্তি পেল। সম্ভাবনার হাতছানি দেয়ার স্বাভাবিক জীবনের নিশ্চয়তা তাদের কে দিবে? এই সমাজ, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বাজে মানসিকতা। মণি আর মণির সন্তান রাথীর জীবন থেকে যা হারাল তার দায় কি কেউ নিবে? আদালতের পেছনে খরচ হওয়া তার স্বামীর ক্ষতিপূরণ কে দিবে ?
ভোরের আকাশ/ এনউব