শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে পলিথিন বিরোধী অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে কাঁচপুর কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এবং জেলা পুলিশের সদস্যরা। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

অভিযানের সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে কাঁচপুর কাঁচাবাজারের চারটি দোকান থেকে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে মহাসিন স্টোরে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ৯৫ কেজি পলিথিন। বরিশাল স্টোরে নয় হাজার টাকা জরিমানা ও ১০ কেজি পলিথিন জব্দ করা হয়। কুমিল্লা ভাই ভাই স্টোরে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় দুই কেজি পলিথিন। এছাড়া আল্লাহ ভরসা স্টোরে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সেখান থেকে জব্দ হয় নয় কেজি পলিথিন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

অভিযাননারায়ণগঞ্জপলিথিন বিরোধী

শেয়ার করুন: