শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চাল পট্টিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা ডুমুরিয়া বাজারে সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ ও ভবন নির্মাণের হিড়িক পড়েছে। বাজারের চাল পট্টিতে খলসী গ্রামের মোঃ শফিউল্লাহ গাজী ও গোলনা গ্রামের জিল্লুর রহমান খানের দখলীয় সরকারি সম্পত্তিতে অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের চেষ্টা করা হচ্ছিল।

খবরের ভিত্তিতে রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, অভিযানে মোঃ শফিউল্লাহ গাজী ও জিল্লুর রহমান খানের দুটি স্থাপনায় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মোঃ আইয়ুব আলীর ৪ তলা ভবন, আব্দুল মজিদ শেখের ২ তলা ভবনসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্থাপনা গড়ে তুললে সেই ব্যবসায়ীরা ভবিষ্যতে বাজারের ঘর বরাদ্দ থেকে বঞ্চিত থাকবেন। এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা কানুনগো মোঃ জাকির হোসেন, উপজেলা সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা রাজীব হোসেন, নাজির কিরণ বালাসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

খুলনা

শেয়ার করুন: