শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রান হারিয়েছেন বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষক। রোববার(৭ ডিসেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম।

নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক দশটার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করার জন্য যান। এ সময় পাশের জমিতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে সবজি ক্ষেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি ষ্ট্রোক করেছেন পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতেছিলেন। নিহত বাচ্চু মল্লিক ওই এলাকার জলিল মল্লিকের ছেলে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ভোরের আকাশ/জাআ

প্রাণঝালকাঠি

শেয়ার করুন: