শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল কোর্টের অভিযান

ফরিদপুরে টেরাকোটা‌ রেস্টুরেন্টে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযানে ঝিল টুলিতে অবস্থিত‌ টেরাকোটা চায়নিজ ‌ রেস্টুরেন্টকে ‌বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আতিকুর রহমানের নেতৃত্বে ফরিদপুর শহরের ঝিলটুলীতে অবস্হিত টেরাকোটা চায়নিজ রেস্টুরেন্টে একটি ঝটিকা মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনার সময় খাদ্য প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

ছবি: ভোরের আকাশ

এরমধ্যে ‌ অননুমোদিত উপকরন দিয়ে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ উপকরন ব্যবহার করা, ফ্রিজে একই চেম্বারে প্রস্তুতকৃত খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণ করা ইত্যাদি অনিয়মের  কারনে অপরাধ স্বীকার করায়  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ অধ্যাদেশ আইনে সচেতনতার জন্য বিশ হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করেন। একই সাথে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সকল প্রকার অনিয়ম সংশোধন করে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন।

প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার  মোঃ আজমল ফুয়াদ  উপস্থিত থাকেন।

ছবি: ভোরের আকাশ

প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর  মোঃ বজলুর রশীদ খান।

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারীতি দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটেলিয়নের একটি টিম।

ভোরের আকাশ/তা.কা

 

 

ফরিদপুরমোবাইল কোর্টঅভিযানজরিমানা

শেয়ার করুন: