শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম হওয়ায় পরীক্ষা বাতিল সহ ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরিপ্রত্যাশী পরীক্ষাবৃন্দের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদ এর নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানীসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন- গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে।

৫ দফা দাবিসমূহ হলো- পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন, তার আওতায় সকল পরীক্ষা নেওয়াসহ একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না।

সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে মুক্তির মোড়ে আসে।

ভোরের আকাশ/আ.ব
 

 

বাতিলের দাবিনওগাঁমানববন্ধনশিক্ষক নিয়োগ পরীক্ষা

শেয়ার করুন: