যশোরের ৫টিতে জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি বেসরকারিভাবে জয়লাভ করেছে।
ফলাফল অনুযায়ী, যশোর-১ আসনে জামায়াতের মাওলানা আজিজুর রহমান ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট।
যশোর-২ আসনে জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।
যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রছুল ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭২ ভোট।
যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদ ইকবাল (কলস) পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট।
যশোর-৬ আসনে জামায়াতের মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট।
এছাড়া এই ৬টি আসনে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন। ৬টি আসন মিলিয়ে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ হাজার ৬৪২টি এবং ‘না’ ভোট পড়েছে ২ হাজার ৫৫৬টি।
ভোরের আকাশ/ র.ই