শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় লাবণ্য আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন লাবণ্য।  ঘটনার সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন।  কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।  পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে।  তিনি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে লাবণ্য একটি বিষয়ে ফেল করেন।  এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।  পরবর্তীতে এই চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

অকৃতকার্যএসএসসিআত্মহত্যা

শেয়ার করুন: