পাসের হার ৫৪.১৬%, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন
ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, সার্বিক পাসের হার ৫৪.১৬ শতাংশ এবং মোট ৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ফুলবাড়ী উপজেলার ৫টি কেন্দ্রের অধীনে ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১,৯০০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,০২৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৭১ জন শিক্ষার্থী।
কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র-
১. সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এ কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ৫৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫১.৮৭%। কেন্দ্রটিতে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন এবং অকৃতকার্য হয়েছে ২৮৩ জন।
২. ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এ কেন্দ্রে ৮টি বিদ্যালয়ের ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯২ জন পাস করেছে। পাসের হার ৫৬.৪৮%। এই কেন্দ্র থেকে সর্বাধিক ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এবং ৩০২ জন অকৃতকার্য হয়েছে।
৩. দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র: ৯টি বিদ্যালয়ের ৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন পাস করেছে। পাসের হার ৫০.৪৬%। কেন্দ্রটি থেকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে এবং ২১৪ জন অকৃতকার্য হয়েছে।
৪. বিরামপুর (ফুলবাড়ীর আওতাধীন প্রতিষ্ঠান): ৩টি বিদ্যালয়ের ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পাস করেছে। পাসের হার ৬১.৪৬%। এ কেন্দ্রে ১ জন জিপিএ-৫ পেয়েছে এবং ৩৭ জন অকৃতকার্য হয়েছে।
৫. পার্বতীপুর কেন্দ্র (ফুলবাড়ীর আওতাধীন প্রতিষ্ঠান): ২টি বিদ্যালয়ের ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন পাস করেছে। পাসের হার ৬১.১১%। কেন্দ্রটিতে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি এবং অকৃতকার্য হয়েছে ৩৫ জন।
ভোরের আকাশ/এসএইচ