মণিরামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় মণিরামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
পরে দিবসের তাৎপর্যতুলে ধরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্্রাট হোসেন।
সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনুর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান।
সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের নেতৃত্বে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
ভোরের আকাশ/তা.কা