শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকুন্দিয়ায় অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে খুনের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের উজানভাটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর এলাকার মৃত জসিম শেখের ছেলে হিরু শেখ (৪৫) ও কিশোরগঞ্জ শহরতলির আমাটি শিবপুর এলাকার মৃত আফছর উদ্দিনের ছেলে মো. বিপ্লব (৪৫)।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মৃত হাসেম উদ্দিনের ছেলে মো. সুলতান (৬২) গত ৩ আগস্ট সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। রাতে তাঁকে অচেতন অবস্থায় পাকুন্দিয়া সদরের জামে মসজিদের বারান্দা থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, পরদিন ৪ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলতান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মিনা বাদী হয়ে ৫ আগস্ট পাকুন্দিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

অন্য আসামিদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি সাখাওয়াত।

ভোরের আকাশ/জাআ

অটোরিকশা চালককিশোরগঞ্জগ্রেপ্তার

শেয়ার করুন: