শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতি মায়ের মৃৃত্যুতে গঠিত তদন্ত কমিটি নিয়ে সমালোচনা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিজারের পর প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে তদন্ত কমিটি নিয়ে জনমনে তথা সচেতন নাগরিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রসূতি মৃত্যুর ঘটনায় গত রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ প্রাইভেট হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সবচেয়ে বেশি সমালোচনা শুরু হয় ডা. সৈয়দ দেলোয়ার হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা নিয়ে। সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা, সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, যাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে (ডা. দেলোয়ার হোসেন) তিনি আহমেদ হাসপাতালে নিয়মিত ডাক্তার হিসেবে কাজ করেন। এমন একজন ডাক্তারকে তদন্ত কমিটির প্রধান করায় সচেতনমহল মনে করছেন সঠিক তদন্ত হবে না অর্থাৎ এটি দায়সারা তদন্ত হবে। জানা গেছে, এই হাসপাতালে সিজার করার সময় ঘটেছে বহু ঘটনা; যা পরে অর্থ দিয়ে ধামাচাপা দেয়া হয়েছে।

আহমেদ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনা ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, 'জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভায় রবিবার (৫ এপ্রিল)  বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়'

এ সময় তিনি আরও জানান, সভায় নবীনগর সরকারি হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনি কনসালট্যান্ট) ডা. দেলোয়ার হোসেনকে প্রধান করে মেডিকেল অফিসার ডা. আশফিক ও ডা. পারভীন নাহারের নাম প্রস্তাব করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল স্থাপনের বৈধতা, চিকিৎসা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শনিবার রাতে সিজারের পর আহমেদ হাসপাতালে এক প্রসূতি নারীর মৃত্যু হলে রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ প্রাইভেট হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

ভোরের আকাশ/এনউব

প্রসূতি মায়ের মৃৃত্যু

শেয়ার করুন: