শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাখম মহানায়ক। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন সরকার, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোছাববির তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সদস্য মাহাবুবসহ অভিভাবকবৃন্দ ও স্থানীয় সুধীজন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের দায়িত্বশীলতা ও নিবেদিত মনোভাবের মাধ্যমেই শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

ভোরের আকাশ/জাআ

শিক্ষার মানোন্নয়নমধ্যনগরসুধী সমাবেশ

শেয়ার করুন: