শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, লাশ মাটির নিচে পুঁতে রাখা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, লাশ মাটির নিচে পুঁতে রাখা
শ্রীপুরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, লাশ মাটির নিচে পুঁতে রাখা

গাজীপুরের শ্রীপুরে তাল কুঁড়াতে গিয়ে কমলা বেগম (৫৫) নিখোঁজ হন। বিকেলে স্বজন ও স্থানীয়রা একটি নির্জন স্থানে মাটির নিচে পুঁতা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে কমলা প্রতিবেশীর গাছ থেকে তাল কুড়াতে যান। তার স্বামী কদম আলী কাজে চলে যান। দুপুরে বাড়ি ফিরে স্বামী কমলাকে না পেয়ে খোঁজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাল গাছের পাশে কমলার শাড়ির আঁচল দেখতে পান। কাছে গিয়ে তারা মাটির নিচে পুঁতা তার মরদেহ দেখতে পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার কাজ চলছে।

স্বজন ও স্থানীয়দের দাবি, প্রথমে তাল গাছের নিচে হেঁচড়া করা পায়ের দাগ দেখে তারা মরদেহের অবস্থান শনাক্ত করেন। এর পর গর্তে পুঁতে রাখা কমলার মরদেহ উদ্ধারের চেষ্টা করা হয়। তারা অভিযোগ করেন, “অজ্ঞাতনামা খুনিরা কমলাকে হত্যা করে মরদেহ গর্তে পুঁতে মাটি চাপা দিয়েছে।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার কাজ চলছিল।

 

ভোরের আকাশ/হ.র

মৃত্যু,

শেয়ার করুন: