শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি রোধে আইন ও সামাজিক প্রতিরোধ দুটিই প্রয়োজন : ইউএনও পান্না আক্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে দুর্নীতিবাজদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা-ভিত্তিক মাধ্যমিক পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদকের উখিয়া উপজেলা কমিটির সভাপতি ও উখিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস. এম. কামাল উদ্দিন, দুদক এর সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহিম, ওবায়দুল হক ও অ্যাডভোকেট ইমু বড়ুয়া।

“আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে” শীর্ষক বিতর্কে প্রস্তাবের পক্ষে অংশ নেয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।

বিচারকদের রায়ে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ রাইয়ান আল জাওয়াদ সেরা বক্তা নির্বাচিত হন।

আরও পড়ুন

শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে: রাশেদ খাঁন

প্রধান বিচারক ছিলেন রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল ও সবুজ সেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এনউব

ইউএনও

শেয়ার করুন: