আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল সমর্থকদের জন্য Study Co Global-এর ৫০% ছাড়

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে সাভারের আশুলিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার ইমাম হাসানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান Study Co Global। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের যেকোনো কনসালটেশন সেবায় পাবেন ৫০ শতাংশ বিশেষ ছাড়।
Study Co Global দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন ও নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শ সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির অভিজ্ঞ টিম শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে গাইড করে বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে থাকে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিপুলসংখ্যক আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল সমর্থকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারিস্টার ইমাম হাসান ও তার টিমও এই তিন দলের সমর্থক হওয়ায় ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এই অফার চালু করা হয়েছে।
অফারটি ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। এ সুবিধা পেতে আগ্রহীদের শুধু প্রমাণ করতে হবে যে তারা আর্জেন্টিনা, ব্রাজিল অথবা পর্তুগালের সমর্থক। এরপর তারা Study Co Global-এর কনসালটেশন সেবা অর্ধেক মূল্যে গ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ফুটবল যেমন মানুষকে স্বপ্ন দেখতে ও লড়াই করতে শেখায়, তেমনি Study Co Global-ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অফার সম্পর্কে বিস্তারিত জানতে ও কনসালটেশন বুক করতে Study Co Global-এর ফেসবুক পেজ ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভোরের আকাশ/এনউব