শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

রূপগঞ্জে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রূপগঞ্জে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন
রূপগঞ্জে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

তিনটি মোটরসাইকেলে আসা নয়জনের একটি দল বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে নৈশপ্রহরীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় টিএম মাস্টার ফিলিং স্টেশনের মাঠে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের শিকার বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৬৫৩১।

পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে নয়জন দুর্বৃত্ত ফিলিং স্টেশনের মাঠে প্রবেশ করে। পরে তারা লাঠিতে আগুন জ্বালিয়ে বাসের ভেতরে ছুড়ে মারে। এতে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত নৈশপ্রহরীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: