শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা বারেকিয়া এতিমখানা মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত হাফেজ মো. মিজানুর রহমান চান এর বিরুদ্ধে অভিযোগ, ওষুধ খাওয়ানোর কথা বলে কক্ষে নিয়ে শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন চালাতেন। অভিযোগের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পরিবার জানায়, বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

মাদ্রাসার সভাপতি হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, তিনি পিরোজপুরের বাইরে থাকায় বিষয়টি অন্য দায়িত্বশীলদের দেখতে বলেছেন। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় প্রবেশে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন

মান্দায় অবৈধভাবে মাটি কাটার জরিমানা

এদিকে, একই মাদ্রাসার নামে ৩৮ জন এতিম শিক্ষার্থীর তালিকা দেখিয়ে সরকারি অনুদান নেওয়া হলেও সরেজমিনে মাত্র তিনজন আবাসিক শিক্ষার্থী পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অনুদান সংক্রান্ত অভিযোগেরও তদন্ত দাবি করেছেন।

ভোরের আকাশ/ র.ই

বলাৎকারবিল্লাহ

শেয়ার করুন: