কেশবপুরে ৩৬ ছাত্রীর মাঝে ৩৬টি বাইসাইকেল বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার ৮টিঁ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থীর (ছাত্রী) মাঝে ৩৬টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চত্বরে শিক্ষার্থীদের মাঝে ওই সাইকেল বিতরণ করেন।
উপজেলা সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে এডিপি প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার বরণডালী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের ৮টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি, ত্রিমোহিনী ফাজিল মাদ্রাসায় ৪টি, শাহাপুর মেহেরুন নেছা দাখিল মাদ্রাসায় ২টি, শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি, প্রতারপপুর নিভারনী মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি, আটন্ডা এসএমজি মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি ও গোলাঘাটা দাখিল মাদ্রাসার ৫টিসহ মোট ৩৬ জন ছাত্রীর মাঝে ৩৬টি আরএফএলের বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. রেকসোনা খাতুন বলেন, এডিপির অর্থায়নে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬জন শিক্ষার্থীকে ৩৬টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.