গাইবান্ধায় পুষ্টি দিবস পালিত

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন রফিকুজ্জামান।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এ,কে, এম হেদায়েতুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ডাক্তার আসাদুজ্জামান, ডাক্তার আসিফ সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, সুস্থ কর্মক্ষম ও মেধাবী জাতি গঠনে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর জোর দেন।
ভোরের আকাশ/এনউব