শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত  রবিবার রাত আনুমানিক ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে নৌকার ভেতরে লুকানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা দ্রুত নৌকা ত্যাগ করে লোকালয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

আরও পড়ুন

দুই পা হারিয়ে শয্যাশায়ী নুরুল ইসলাম, স্বপ্ন ভেঙে চুরমার

পরবর্তীতে জব্দকৃত গাঁজার আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ভোরের আকাশ/আ.র

গাঁজা জব্দ

শেয়ার করুন: