শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে শিক্ষকদের চারদফা দাবিতে কর্মবিরতি, ৭ সরকারি প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চার দফা দাবি আদায়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন চাঁদপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে জেলার সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য মাধ্যমিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

চাঁদপুর জেলার মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি-এর মধ্যে সদর উপজেলায় ৩টি, হাইমচরে ২টি এবং মতলবে ২টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এবং সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সহকারী শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষক মেহেদী হাসান বলেন, “আমাদের চারদফা দাবি বাস্তবায়ন হলেই আমরা পুনরায় ক্লাসে ফিরব।”

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনির হোসেন বলেন, “আমরা কর্মবিরতিসহ চারদফা দাবি পূরণের দাবি জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নিলে আমরা আবার নিয়মিত পাঠদানে ফিরতে পারব।”

একই অবস্থান জানিয়েছেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান। তিনি বলেন, “কর্মবিরতির কারণে আজ পরীক্ষাও স্থগিত রাখতে হয়েছে। আমরা এমন পরিস্থিতি চাই না। দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা করছি।”

শিক্ষকরা জানান, চারদফা দাবি মেনে নেওয়া হলে পরদিন থেকেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক ক্লাসে ফিরবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

চাঁদপুর

শেয়ার করুন: