শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ হয়।

রোববার (১১ মে) রাত ২টার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। ইউনিয়ন বিএনপি তাদের সভাসমাবেশ ওই ক্লাবেই আয়োজন করে। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।


অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক জানান, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশের উচিত হবে দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে থানায় আনা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: