কামাল ইউ আহমেদ আর নেই

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য, গফরগাঁও সমিতি, ঢাকার সাবেক সভাপতি কামাল ইউ আহমেদ ২১ ডিসেম্বর রাত ৩টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন গফরগাঁও সমিতি, ঢাকার সভাপতি মো: ফসিউল্লাহ ও সাধারণ সম্পাদক ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মরহুমের মরদেহ উত্তরা থেকে তাঁর পৈতৃক বাড়ি লংগাইরে নিয়ে যাওয়া হয় এবং বাদ আসর সেখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/এসএইচ