শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ক্রিসেন্ট ও পিপলসের মাঝ রাস্তা খুলে দেওয়ার উদ্যোগকে আশার আলো দেখছেন এলাকাবাসী

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা জেলার দিঘলিয়ার সেনহাটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ক্রিসেন্ট ও পিপলস জুটমিল সংলগ্ন মাঝ রাস্তা পুনরায় খুলে দেওয়া। অবশেষে সেই দাবির বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী। খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এর সরাসরি হস্তক্ষেপে বহু প্রতীক্ষিত এই উদ্যোগ বাস্তব রূপ পেতে যাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বন্ধ থাকায় সেনহাটি ও আশপাশের এলাকার হাজারো মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ প্রতিদিন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হন। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছিল।

এ অবস্থায় এলাকাবাসী বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রীতি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন

বাজেট প্রস্তাবনাকে স্বাগত জানাল বিজিএমইএ

শনিবার ১৩ জুন বিকাল সাড়ে চারটায় ক্রিসেন্ট পিপুল জুটমিল মাঝ রাস্তা পরিদর্শন করেন এবং সেনহাটি শিববাড়ি মাঠে জনসভায় বলেন রাস্তার জন্য মানুষ নয় মানুষের কল্যাণ রাস্তা হয়। তার এই ইতিবাচক উদ্যোগে এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেনহাটির বাসিন্দারা জানান, “এই রাস্তা চালু হলে মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। আমরা মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, রাস্তা খুলে দেওয়া হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডেও নতুন গতি ফিরে আসবে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা যুগ্ন আহবায়ক এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, আনিসুর রহমান আনিস, আরিফুর রহমান আরিফ, রেজাউল ইসলাম রেজা, ইমতিয়াজ আলী সুজন, অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা, সাজ্জাদ হোসেন, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, রিনা পারভিন, পলি আক্তার, এনামুল হাসান মাসুম, কুদরতি এলাহি ইস্পিকার, আরিফুল ইসলাম হাসান, আব্দুল কাদের জনি, শেখ লিটন, মোহাম্মদ আলী টুটুল, ইতেখার ডাঃ এস এম মেহেদী হাসান, আব্দুস সালাম, আবু হানিফা জাসু প্রমূখ। এরপর শিববাড়ি জনসভা শেষ করে দৌলতপুর ঘাট পরিদর্শন করেন এমপি আজিজুল বারী হেলাল।

ভোরের আকাশ/এনউব

রাস্তা খুলে দেওয়ার উদ্যোগ

শেয়ার করুন: