পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে নিহত ২

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের পের্সের (বারান্দা) ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত ও ৪ শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে ঢালাই শ্রমিক আসাদুল হক (৩৫) রংপুর সদর উপজেলার বুড়িরহাটের শিহাব (১৯) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরসভার নির্মানাধীন বহুতল ভবনের পোর্সের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং খুলে ছাদ ধ্বসে নিচে চাপা পড়ে। এ সময় ৬ শ্রমিক আহত হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে আসাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে গুরতর আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উদ্ধার কাজে নেতৃত্ব দেন পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা নাজমুল সরকার।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য নরুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ধসঢ়; আল বাকিউল বারী, পীরগঞ্জ থানার ওসি নজমূল হক।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ভিশন ২০২০ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটির নির্মান কাজ করছে।
ভোরের আকাশ/আ.র