শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার ১৩ বছর আজ

অদৃশ্য সুতার টানে থমকে আছে বিচার : রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হলো আজ। কিন্তু দীর্ঘ এ সময়েও মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার, সুশীল সমাজ এবং নগরবাসী।

নিহতের পরিবারের অভিযোগ, অদৃশ্য কোনো প্রভাবের কারণে মামলার অভিযোগপত্র দাখিলের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে। তাদের দাবি, সরকার পরিবর্তন হলেও এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি। ১৩ বছরে তদন্ত সংস্থা আদালত থেকে ১০২ বার সময় নিলেও এখনো জমা হয়নি অভিযোগপত্র।

জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে তিনি তৎকালীন পুলিশ সুপারের কাছে কয়েকজনের নাম উল্লেখ করে একটি তালিকা দেন। এ ঘটনায় পুলিশ শওকত সুলতান ভ্রোমর, সালেহ রহমান সীমান্ত, মামুন মিয়া, তাহের উদ্দিন জ্যাকি ও ইউসুফ হোসেন লিটনসহ কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া শওকত সুলতান ভ্রোমর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের নাম উল্লেখ করেন।

পরবর্তীতে মামলার তদন্তভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর কাছে হস্তান্তর করা হয়।

ত্বকী হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, “এ যেন বিচারের বাণী নীরবে কাঁদছে। মামলার বাদী দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন মহলে ঘুরছেন। কিন্তু তদন্ত সংস্থা এখনো তদন্ত শেষ করতে পারেনি। আদালত থেকে ১০২ বার সময় নেওয়ার পরও অভিযোগপত্র দাখিল হয়নি।”

তিনি আরও বলেন, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জে এক জনসভায় এসে ত্বকী হত্যার বিচার দাবি করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

নিহত ত্বকীর বাবা ও ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’-এর আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, “দীর্ঘ ১৩ বছরেও অভিযোগপত্র দাখিল না হওয়া অত্যন্ত হতাশাজনক। আমরা মনে করি, কোনো অদৃশ্য প্রভাবের কারণে মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমরা চাই দ্রুত অভিযোগপত্র দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হোক।”

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সরকার ও দায়িত্বশীল মহল ত্বকী হত্যার বিচার করার আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো অগ্রগতি হয়নি।

এদিকে দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন বলেন, “তদন্ত সংস্থার গাফিলতি ও সদিচ্ছার অভাবেই মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে বলে মনে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে ত্বকী হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছি এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

তবে মামলার তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি র‌্যাব-১১। টেলিফোনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলেই অভিযোগপত্র দাখিল করা হবে।”

আদালত সূত্রে জানা গেছে, মামলার এক আসামি আজমেরী ওসমানের গাড়িচালক বর্তমানে কারাগারে রয়েছে। এছাড়া শওকত সুলতান ভ্রোমর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অপর আসামিদের মধ্যে কেউ কেউ পলাতক এবং কয়েকজন বর্তমানে জামিনে রয়েছেন।

ভোরের আকাশ/ র.ই


 

শিক্ষার্থী খুনতানভীর মুহাম্মদ ত্বকী

শেয়ার করুন: