শিরোনাম
কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনার

মেধাস্বত্ব নীতিমালা প্রণয়ন ও ব্যবস্থাপনায়

গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গবেষণালব্ধ উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণ, উদ্ভাবকের স্বীকৃতি নিশ্চিত করা এবং নতুন প্রযুক্তির কার্যকর ব্যবহার ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মেধাস্বত্ব নীতিমালা প্রণয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, জ্যেষ্ঠ অধ্যাপক এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম কর্মশালায় অংশগ্রহণ করেন। 

কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক ও কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। 

পরে হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি এবং মেধাস্বত্ব নীতিমালা প্রণয়ন, মেধাস্বত্বের আইনি সুরক্ষা, উদ্ভাবনের মালিকানা নির্ধারণ ও প্রযুক্তি হস্তান্তরের বিভিন্ন দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে প্রাতিষ্ঠানিকভাবে সুরক্ষিত করার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির যথাযথ মূল্যায়ন ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেজেন্টেশন শেষে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। 

উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান পর্বটি পরিচালনা করেন। এ সময় মেধাস্বত্ব নীতিমালার প্রয়োজনীয়তা, গবেষকদের অধিকার, উদ্ভাবনের মালিকানা এবং গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনের প্রকৃত সার্থকতা নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি সেই জ্ঞানকে সুরক্ষা দেওয়া, উদ্ভাবকের প্রাপ্য স্বীকৃতি নিশ্চিত করা এবং মানুষের কল্যাণে কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। আমাদের গবেষকগণ যে নতুন প্রযুক্তি ও সম্ভাবনাময় উদ্ভাবন সৃষ্টি করছেন, সেগুলোর মেধাস্বত্ব নিশ্চিত করতে একটি সুসংগঠিত ও কার্যকর প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রয়োজন। এতে গবেষকদের উদ্ভাবনী উদ্যোগ উৎসাহিত হবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মূল্য বাড়বে এবং কৃষি ও কৃষকের বাস্তব সমস্যার সমাধানে নতুন প্রযুক্তির পথ আরও সুগম হবে।” 

সভাপতির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ বলেন, গবেষণায় বিনিয়োগের সুফল নিশ্চিত করতে উদ্ভাবনের সুরক্ষা ও যথাযথ ব্যবস্থাপনা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তিকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের উপযোগী করে তুলতে মেধাস্বত্ব নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: