শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ-২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

সভায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর করণীয়, বিচার কার্যক্রম, অনুষ্ঠান পরিচালনা এবং সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানান।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ব্রডব্যান্ড ইন্টারনেটের বিস্তার, নিরাপত্তা ঝুঁকি ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যথাযোগ্য মর্যাদায় নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

ভোরের আকাশ/রই


 

লাভলী ইয়াসমিন

শেয়ার করুন: